বাংলা বিভাগের শিক্ষাসফরের নোটিশ-2024
বাংলা বিভাগের সকল বর্ষের শিক্ষার্থীদের জানানো যাচ্ছে যে, ২০২৪ সালের শিক্ষাসফর আগামী ২৩,২৪,২৫ ডিসেম্বর-২০২৪ নির্ধারণ করা হয়েছে। স্থান হিসেবে প্রাথমিকভাবে সিলেটের সাদাপাথর, রাতারগুল, বিছনাকান্দি, জাফলং নির্বাচন করা হয়েছে। এ বিষয়ে বিভাগের শিক্ষক, কর্মচারী, শিক্ষার্থীদের নিয়ে আগামী ৯.১২.২০২৪ তারিখে বিভাগের সেমিনার কক্ষে আলোচনাসভার আয়োজন করা হয়েছে। সংশ্লিষ্ট সকলকে এ আলোচনাসভায় উপস্থিত থাকার জন্য বিশেষভাবে বলা হলো।
বিভাগীয় প্রধান
বাংলা বিভাগ
সরকারি এডওয়ার্ড কলেজ, পাবনা